crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে>>

কিশোরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের উজানভাটি আবাসিক হোটেলের বাসিক চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাকিম মুহা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কিশোরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব আলহাজ মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও ট্রাস্ট বোর্ডের কেন্দ্রীয় নেতা আহমেদ আবু জাফর।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাছিম খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক জিকুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য জোরদারের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ ধরনের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়