crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভূ*মিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।

যারা খাল বা ভূমি দ*খল করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ভূমিদস্যুরা দেশ ও সমাজের শত্রু। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় শুভাঢ্যা খাল খনন ও সুরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একসময় এই খালটি সচল এবং প্রবাহমান ছিল। কিন্তু ভূ*মিদস্যুরা দখল করে এটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। আর কিছুদিন গেলে এই খালটি ফিরে পাওয়া যেত না। ভূমিদস্যুরা এটিকে রাস্তায় পরিণত করত।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে খাল দিয়ে মানুষ যাতায়াত করত এবং বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত পানি প্রবাহিত হতো, সেই খালটিকে আজ ভূমিদস্যুরা দখল ও দূষণ করে সর্বনাশ করেছে। যারা এই নির্দেশনা মানবে না, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রীনাত ফৌজিয়া।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে করোনায় আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ

পঞ্চগড়ে মাদক ও বাল্যবিবাহমুক্ত জেলা গঠনের নিমিত্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নান্দাইলে মাকে নির্জন বিলে ফেলে রেখেগেলো পাষণ্ড ছেলে! 

নাগরপুরে জে এস সি ও জে ডি সি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কেএমপি’র হরিণটানা থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেফতার-৫

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির সা’প

ঝিনাইদহে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দু*র্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

হিংসামুক্ত হলেই অপরাধমুক্ত বাংলাদেশ পাবেন: সাংবাদিক সাইফুল

হোমনায় করোনাভাইরাস সচেতনতায় আ.লীগের লিফলেট বিতরণ