crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলা সীমান্ত দিয়ে অ’বৈধভাবে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টা, ৪ যুবক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৩, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

 

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত দিয়ে অ’বৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ৪ যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

এ ঘটনায় মঙ্গলবার(২২অক্টোবর)বিকেলে বিজিবির পক্ষ থেকে আটক চারজনসহ ১০ জনের বিরুদ্ধে ডিমলা থানায় একটি মামলা দায়ের করে আটক চারজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার(২১ অক্টোবর )গভীররাতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ান-(৫১) বিজিবির একই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বিওপির টহল দল।
আটকরা হলেন- নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মেডিকেল মোড়ের শম্বু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬), নীলফামারী সদর উপজেলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১),পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯) ও কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার সাময়িক চলতি দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত)আব্দুর রহিম বলেন,’ভারতে অ’বৈধভাবে প্রবেশের সময় বিজিবির একটি টহল দল ৪ যুবককে আটক করে থানায় নিয়ে এসেছেন।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর দিবাগত রাতে উপজেলার একই ইউনিয়নের সীমান্তের নামাজি পাড়ার মেইন পিলার নম্বর ৭৯৪ এর সাব পিলার ১০এস সংলগ্ন এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দিনাজপুর জেলার খানাসামা থানার চার যুবককে আটক করেছিলেন রংপুর ব্যাটালিয়ন-(৫১) বিজিবির কালিগঞ্জ বিওপির টহল দল। সে সময়েও বিজিবির পক্ষ থেকে আটক চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

ঘোড়াঘাটে গাছে গাছে আমের মুকুলের সমারোহ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

গেজেট থেকে বাদপড়া বিভিন্ন ক্ষুদ্র নৃ-গো

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

হোমনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হোমনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনার মুক্তি দিয়ে জড়িতদের বিচার দাবিতে ডিমলায় মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তি দিয়ে জড়িতদের বিচার দাবিতে ডিমলায় মানববন্ধন