crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে পানিভরা গর্তে ডুবে প্রাণ গেল মামাতো-ফুফাতো দুই ভাইয়ের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় পানিভরা একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে ডুবে মারা গেছে পাঁচ বছর বয়সী মামাতো-ফুফাতো দুই ভাই। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর রোববার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মোল্লাপাড়া এলাকার মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (৫) এবং পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সুকিয়া বেপারি বাড়ির মকবুল ইসলামের ছেলে মাহাদুল ইসলাম মাহদী (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাহাদুল তার মায়ের সঙ্গে নানাবাড়ি কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় বেড়াতে আসে। রোববার বিকেলে সে মামা ওবায়দুলের সঙ্গে উঠানে খেলছিল। সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ দুই শিশু নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করে।

তিন ঘণ্টা পর পাশের বাড়ির একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত গর্তের পানিতে পড়ে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। দুই শিশুর মা-বাবা পাগলপ্রায় হয়ে পড়েছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দোকান খোলা রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা

না খেয়ে মরার চেয়ে করোনায় মৃত্যু অনেক ভালো : রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ী

ঝিনাইদহে অগ্রনী ব্যাংকে চরম অনিয়ম, প্রতিবাদ করায় ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষককে মারধর করার অভিযোগ

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

রায়পুরে গলায় কই মাছ আটকে মৃত্যু

লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের ওপর সরকার হস্তক্ষেপ করছে না: মাহফুজ আলম

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০১ , নতুন আক্রান্ত ৪৯২

ডোমারে আলোর মিছিলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কেএমপি’র অভিযানে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চুরি হওয়া ২১ টি ল্যাপটপ উদ্ধারসহ গ্রেফতার ৫