crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কাঁচা পেঁপের উপকারিতা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২০ ১০:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ পেঁপে একটি অতি পরিচিত ও সহজলভ্য ফল। কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। পেটের সমস্যাসহ বিভিন্ন রকম অসুখ সারাতে কাঁচা পেঁপে খুবই উপকারী। আসুন জেনে নিই কাঁচা পেঁপের স্বাস্থ্যগুণ-

১. ত্বকের সমস্যা ও ক্ষত দূর করে:
পেঁপেতে বিদ্যমান পুষ্টিগুণ ব্রণ ও ত্বকের যে কোন ধরনের সংক্রামক থেকে রক্ষা করে। এমনকি এটি ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা হয়। কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনজ্জ্বীবিত করে তুলতে সাহায্য করে।

২. অন্ত্রের চলাচলকে নিয়ন্ত্রণ করে:
পেঁপের বীজে আছে এন্টি-অ্যামোবিক ও এন্টি-প্যারাসিটিক বৈশিষ্ট্য যা অন্ত্রের চলাচলকে নিয়ন্ত্রণ করে। এমনকি এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, এসিড রিফ্লাক্স, হৃদযন্ত্রের সমস্যা, অন্ত্রের সমস্যা, পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা থেকেও রক্ষা করে।

 

৩. হৃদরোগের সমস্যা থেকে মুক্তি দেয়:
এটি ব্লাড প্রেসার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এমনকি শরীরের ভেতরের ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয়। ফলে হৃদরোগের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এ কারণেই হৃদরোগীদের সবসময় পেঁপে খেতে বলা হয়।

৪. ব্যথা নিরাময় করে:
পেঁপের পুষ্টিগুণ যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকারী ভূমিকা রাখে। পেঁপের পাতা, তেঁতুল ও লবণ একসাথে মিশিয়ে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায়।

৫. অতিরিক্ত ক্যালরি ও চর্বি কমিয়ে দেয়:
পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই ও এ। এগুলো ১০০ গ্রামে মাত্র ৩৯ ক্যালোরি দেয়। এছাড়া এতে বিদ্যমান এন্টি-অক্সিডেন্ট অতিরিক্ত ক্যালরি ও চর্বির পরিমাণ কমিয়ে দেয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনার আইনজীবী

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব ও ফযীলত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হা*মলা না করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

ময়মনসিংহে বিভাগীয় মেলার উদ্বোধন

ঝিনাইদহে ইজি বাইক ও মাহিন্দ্র চোর চক্রের ৫ সদস্য আটক

দিঘলিয়ায় মি’থ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময়

হোমনায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত