crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনা উপসর্গ নিয়ে মৃত ৪ বছরের বাচ্চার জানাযা ও দাফন সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৭, ২০২০ ১১:৩৭ পূর্বাহ্ণ

মো. আক্তার হোসেন, হোমনা প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৪ বছরের বাচ্চার জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। বাচ্চাটি গতকাল রাতে করোনা উপসর্গ নিয়ে তার নানার বাড়ি বিজয়নগর গ্রামে মৃত্যুবরণ করে।

বাচ্চাটি উপজেলার মাথাভাঙা ইউনিয়নের বিজয়নগর গ্রামের মো. বিল্লাল হোসনের নাতনী এবং বাঞ্ছারামপুর উপজেলার মায়েরামপুর গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে।

আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার তত্ত্বাবধানে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্ ও মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. নাজিরুল হক ভূঁইয়ার সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন কর্তৃক ঘটিত কমিটির সদস্যদের মাধ্যমে বাচ্চাটির জানাযা ও দাফন তার নানার বাড়ি বিজয়নগর গ্রামে সম্পন্ন হয়েছে।

বাচ্চাটির জানাযা নামাজে ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মো. আবদুল কুদ্দুস।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় আজ শুক্রবার সকালে পরীক্ষার জন্য বাচ্চাটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাচ্চাটির নানার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

দেশে করোনায় আজ ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৯৭

দ্রব্যমূল্যের সিন্ডিকেটে জড়িতদের বিশেষ আইনে গ্রেফতার করা হবে : উপদেষ্টা আসিফ

ডোমারে ৪বোতল ফেন্সিডিলসহ ইউপি সদস্যের ছেলে নয়ন আটক

আটোয়ারীতে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

ফরিদুল হক খান দুলাল এমপিসহ করোনায় সুস্থ হলেন আরও সাত নেতৃবৃন্দ

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন কেএমপি’র কমিশনার

জামালপুরে আরও ৯জন করোনায় আক্রান্ত,সদরে ২০১ ও জেলায় মোট ৫৫২জন শনাক্ত

ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, নেপথ্যে পরকীয়া !

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা