crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সবকিছু জলাঞ্জলি দিচ্ছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৪, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ

সমুদ্রের গ্যাস রপ্তানির চুক্তির সমালোচনা করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু জলাঞ্জলি দিচ্ছে। আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ১২তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ রেখে নতুন উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসি চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন ২০০১ সালে তিনি গ্যাস রপ্তানির চুক্তিতে সই করেননি বলে ক্ষমতায় আসতে পারেননি। আজকে কিন্তু সেই গ্যাস রপ্তানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক বাজারে পরিণত করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু জলাঞ্জলি দিচ্ছে। বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য অতীতের মতো এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির নেতা-কর্মীরা নির্যাতিত হচ্ছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো একটা দল দেখান তো দেখি যেখানে ২৬ লাখ লোক আসামি, ১ লাখের ওপরে মামলা, ৫ লাখের ওপরে নেতা-কর্মী গুম হয়ে গেছে। নেতা-কর্মীদের পঙ্গু করে ফেলা হচ্ছে।’ তবে বিএনপির অনুসারীদের হতাশ ও বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমরা এক আছি, এক থাকব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৮৭৪

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দু’র্ঘটনায় যুবলীগ নেতার মৃ’ত্যু

বাংলাদেশ পুলিশে একটি মৌলিক পরিবর্তন আনতে চাই : আইজিপি

ভোলা জেলা পুলিশ ফুটবল টুর্ণামেণ্ট-২০২০ এর শুভ উদ্বোধন

ময়মনসিংহে দোয়া ও মাহফিলের আয়োজন করলেন মহানগর ছাত্রলীগের সদস্য রহমান কবির

গফরগাঁওয়ে সিএনজি নিয়ে ছাগল চুরি করতে গিয়ে আটক ৩

জামালপুরের বকশিগঞ্জে গণধর্ষণে এক ছাগলের মৃত্যু !

জামালপুরের বকশিগঞ্জে গণধর্ষণে এক ছাগলের মৃত্যু !

জগন্নাথপুরে শত্রুতার বলি ধানের চারা

ঘোড়াঘাটে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব আয়ের উৎস রানীগঞ্জ গোহাটি

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪৬২