crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রুবিনা আহবায়ক ও শাহানা সদস্য সচিব

 

 

আকতার হোসেন  ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রুবিনা আক্তারকে আহবায়ক ও শাহানা বেগমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আজ রবিবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি সাফিয়া খাতুন।

এসময় তিনি বলেন, ‘এই দেশের নারীরা এখন আর অসহায়-অবলা নয়,আমরা সবাই সরলা। কারণ প্রত্যেকটা নারীর পায়ের নীচে মাটি আছে। সেই ব্যবস্থা করে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার কৃক। সম্মানিত অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তারের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক এমপি নাসিমা ফেরদৌস,সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাহমিনা খানম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হোসাইন খেয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস মিনারা আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক লতিফ হোসেন । কর্মীসভা শেষে রুবিনা আক্তারকে আহবায়ক ,নাছিমা বেগম ও হাবিবা বেগমকে যুগ্ম-আহবায়ক এবং শাহানা বেগমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন

মহেশপুর সীমান্তে থামছে না অবৈধ পারাপার, নারী ও শিশুসহ আটক-১০

ঘোড়াঘাটে সেফটি ট্যাংকিতে থেকে গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস!

জুলাই গ*ণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ‘বাবেশিকফো’ এর সংবাদ সম্মেলন

ঘোড়াঘাটে শীতার্তদের পাশে পুলিশ সার্ভিস এসোসিয়েশন

বরিশালে তরুণীকে ধ*র্ষণের হাত থেকে বাঁচিয়ে ল*ম্পটকে পুলিশে দিল হিজড়ারা

ঈশ্বরদীতে পুলিশের ধাওয়ায় ট্রাকের নিচে মোটরসাইকেল , ৩ বন্ধু মৃত্যুশয্যায়

রংপুর নগরীসহ পুরো জেলাকে লকডাউনের দাবি সুধীমহলের

জুলাই সনদে স্বাক্ষর করলেন যাঁরা