crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কবে উদ্বোধন হবে চিলাহাটির ফায়ার সার্ভিস স্টেশন ?

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
স্বাধীনতার ৪৯ বছররের দীর্ঘ প্রচেষ্টার পর চিলাহাটিবাসীরা পেল তাদের ন্যায্য উপহার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। প্রতি খরা মৌসুমে এই এলাকায় প্রায়ই হঠাৎ করে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে এতে প্রতি বছরেই শতশত বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি সাধন হয় লক্ষ লক্ষ টাকার মালামাল, সর্বশান্ত হয়ে পথে বসে শত পরিবার। অবশেষে, নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায় ৩৩ শতক জমির উপর গত ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কন্সট্রাকশনের কাজ। কাজটি সম্পূর্ণ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মিসেস খাজা বিলকিস রাব্বি, নীলফামারী। ৪ তলা বিশিষ্ট এই ফায়ার সার্ভিস ভবনের নিচতলায় রয়েছে গাড়ি রাখার স্থান ও ৫টি রুম, ২য় তলায় রয়েছে ২টি রুম, ৩য় তলায় রয়েছে ২টি রুম ও ৪র্থ তলায় স্টাফ কোয়াটার হিসেবে ৪টি রুম। উক্ত কাজে ব্যয় হয়েছে ২ কোটি ৮৯ লক্ষ টাকা। এখন শুধু শুভ উদ্বোধনের প্রহর গুনছে ডোমার উপজেলার এই সীমান্ত অঞ্চলের ৫টি ইউনিয়ন ও চিলাহাটি এলাকাবাসী।

এ ব্যপারে মিসেস খাজা বিলকিস কন্সট্রাকশনের এক কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, এই ফায়ার সার্ভিস ভবনের কাজ শেষ। কিন্তু, কিছু সাময়িক জটিলতার কারণে হয়ত চলতি বছরের জুলাই মাসে এই ভবনের শুভ উদ্বোধন হবে বলে আশা করা যায়। এলাকার অভিজ্ঞ মহলের প্রত্যাশা আগামীতে চিলাহাটি স্থলবন্দর ও চিলাহাটি হলদিবাড়ির রেল লাইনের কাজ শেষ পর্যায়ে। তাই অতি জরুরি প্রশাসনের মাধ্যমে সাময়িক জটিলতার অবসান ঘটিয়ে অতিদ্রুত এই ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করা প্রয়োজন। তাহলে ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ভোগডাবুরী, কেতকীবাড়ি, জোড়াবাড়ি, গোমনাতি ও বামুনিয়া ইউনিয়নসহ পার্শ্ববতী পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মানুষও এই ফায়ার সার্ভিস স্টেশন থেকে সুবিধা পাবে বলে অনেকে আশা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

ডোমারে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

চাকরির দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সিন্ডিকেটের মূলহোতা সাগর সিআইডি’র হাতে গ্রেফতার

সরিষাবাড়ীতে রাস্তার পার্শ্ব থেকে জীবিত নবজাতক উদ্ধার

পাবনার ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডোমারে উপজেলা ওয়াটসন কমিটির সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ