crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যে ৭ শ্রেণির মানুষকে কবরে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৯, ২০১৯ ৩:২৬ অপরাহ্ণ

মাওলানা : শামীম আহমেদ >>

মহান আল্লাহর অনুগ্রহে কিছু মানুষ এমন বৈশিষ্ট্যের অধিকারী হবেন যে, তাকে কবরদেশে সাওয়াল জাওয়াবের সম্মুখীন হতে হবে না। এ বৈশিষ্ট্যের অধিকারীদের মধ্যে সর্ব প্রথম আসবে শহীদদের নাম।হযরত রাসুল (সা:) পবিত্র হাদীস শরীফে ইরশাদ করেছেন, শহীদদেরকে কবরে কোন প্রশ্ন করা হবে না কেননা মাথায় তরবারির আঘাত কবরের বিপদ হতেও কম না। যদি তার অন্তরে আল্লাহর ভয় না থেকে মুনাফিক থাকতো তাহলে সে তরবারির ভয়ে পালিয়ে যেতে পারতো। কিন্তু সে এমনটি করেনি। কাজেই প্রমাণিত হলো যে, তার ঈমানের ক্ষেত্রে সত্যই মুখলিস বা নিষ্ঠবান ছিল। দ্বিতীয় ব্যক্তি হলো ,সীমান্তরক্ষী সৈনিক যাকে প্রতিনিয়ত শুত্রুদলের সঙ্গে সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হত এ ব্যক্তির আলোচনা কোরআন হাদীসে এসেছে। পবিত্র হাদীস শরীফে হযরত রাসুল (সা:) বলেছেন, তেমনিভাবে মহান আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনেও ইরশাদ করেন। তৃতীয় ব্যক্তি হলো- যিনি মহামারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কেননা সহীহ হাদীসের ভাষ্যমতে শহীদদের মিছিলের একজন। চতুর্থ ব্যক্তি হলো- আপাদমস্তক মহান আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (সা:) ওপর সত্যবাদী আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক। যাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য কোথাও মিথ্যার লেশমাত্র নেই। নবীদের পরই তাঁদের স্হান। এ ব্যাপারে হযরত ইমাম তিরমিযী( রহ) ও ইমাম নববী (রহ), ইমাম কুরতবী (রহ) এভাবে সুস্পষ্ট  বর্ণনা ও অভিমত পেশ করেছেন। পঞ্চম ব্যক্তি হলো অপ্রাপ্ত বয়সে কোন শিশু মারা গেলে তার কবরদেশে কোন প্রশ্নের সম্মুখীণ হতে হবে না। এ ব্যাপারে আকাইদবিদ  আল্লামা আন নাসাফী (রহ) দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন। ইমাম নববী (রহ) ও ইমাম সালাহ (রহ) সুস্পষ্ট বর্ণনা করেছেন। ষষ্ঠ ব্যক্তি হলো- জুমার রাত্রে যে ব্যক্তি মারা যাবে। এ ব্যাপারে মিশকাত শরীফে একটি হাদীসে এসেছে যে, হযরত রাসুল (সা:) বলেছেন, যে মুসলমান জুমার রাতে মারা যাবে ঐ ব্যক্তিকে কবরে কোন প্রশ্ন করা হবে না। সপ্তম ব্যক্তি হলো যে ব্যক্তি মহান আল্লাহ তায়ালার রহমত প্রাপ্তির আশায় সুরা মূলক পাঠ করবে মহান আল্লাহ তায়ালা তাকে কবরে কোন প্রশ্ন করা হবেনা অর্থাৎ তার কবরে কোন আযাব হবে না । হে! আল্লাহ আমাদের সকলকে কবরের কঠিন আযাব  হতে রক্ষা করুন। (  আমিন)

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএমটিএস- এর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মেলে অনিয়ম ও দুর্নীতির তথ্য

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রাস্তায় ঝড়ের কবলে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১, শৈলকুপায় ট্রাক চাপায় নিহত ১

নাসিরনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও অনুদানের ডি.ও বিতরণ

টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

সংবিধান সংস্কার ও গণভোটের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের প্রচার কর্মসূচি পালন

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার হাতে চো’র গ্রে’ফতারঃ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার হাতে চো’র গ্রে’ফতারঃ

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উৎসব সুরাঞ্জলি

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উৎসব সুরাঞ্জলি