crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেলো ৫৭ পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় আশ্রায়ণ- ০২ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর গৃহ উপহার দেওয়া হয়েছে। মুজিববর্ষে উপলক্ষে ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমি পাকা গৃহ উপহার দেওয়া হয়। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৭ট পরিবারকে দুই কক্ষবিশিষ্ট একটি সেমি পাকা গৃহের সনদপত্র ও পর্চা আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পোৗর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানি মো. মোজাম্মেল হক, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান প্রমুখ। এ সময় শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ২১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও ঘর দেওয়া হবে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১২৮ টি দেওয়া হয়েছে। গতকাল বুধবার তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দড়িচর ৬, চম্পকনগর ১১, বিজয়নগর ২৭, ছোট ঘাগুটিয়া ৮ ও ভিটি কালমিনা গ্রামে ৫ টিসহ মোট ৫৭টি ঘরের সনদপত্র ও পর্চা উপহার দেওয়া হয়েছে। বাকীগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালকিনিতে আজহারীর মাহফিল, নিরাপত্তায় মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ

কমলগঞ্জে বনভূমিতে অবৈধ পান বাগান উচ্ছেদ, দখলমুক্ত হলো ৩.২৯ হেক্টর জমি

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘স*ন্ত্রাসী’ বলে গালি দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা 

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক-২

দুরন্ত বাংলা কালচারাল একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানিয়াচং থানা পুলিশের অভিযানে পৃথক ঘটনায় গ্রেফতার ৫

বানিয়াচং থানা পুলিশের অভিযানে পৃথক ঘটনায় গ্রেফতার ৫

ঝিনাইদহে ২য় দিনের মত নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

পঞ্চগড়ে সীমান্ত থেকে ২৫৭ বোতল ‘ফেন্সিডিল’ আটক