crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে অ*পহরণকালে দুই অপহরণকারী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৪, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট গ্রামে মাইক্রোবাসে করে এক যুবককে অ*পহরণের সময় ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৪ জুন) দুপুরে মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। । এর আগে মঙ্গলবার (৩ জুন) রাতে ওই দু’জনকে আটক করে সেনাবাহিনী।

অ*পহরণকারীরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার কানডুপাশা এলাকার জালাল হাওলাদারের ছেলে শাকিল (২৪) এবং তারাগঞ্জের ফকির পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হেলাল (৩০)।

রংপুর তারাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, ‘মঙ্গলবার (৩ জুন) রাত ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে একটি যুবককে সন্দেহজনকভাবে অ*পহরণ করে নিয়ে যাচ্ছে, স্থানীয় একটি সোর্স হতে ফোনকলে এমন তথ্য আসে। পরে তথ্যের ভিত্তিতে একটি টহল দল দ্রুত রাস্তা অনুসরণ করে বুড়িরহাট এলাকা হতে রাত ১২টায় অপহরণের শিকার যুবক দিলিপ কুমারকে (১৮) উদ্ধার করা হয়। দিলিপ কুমার তারাগঞ্জ খয়ারচাংলা এলাকার জনাকো কুমারের ছেলে। অপহরণের সঙ্গে জড়িত মাইক্রোবাস ও চক্রের ২জনকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের রাত ২টায় তারাগঞ্জ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ক্যাম্প কমান্ডার আরও বলেন, ‘ইতোমধ্যে আপনারা দেখেছেন হাটবাজারে কোনো প্রকার চাঁ*দাবাজি ও যেকোনো প্রকার অপকর্মকে সেনাবাহিনী শক্ত হাতে দমন করছে। পাশাপাশি বাজার ও শহর এলাকার ফুটপাত উচ্ছেদ এবং মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : মেডিক্যাল বোর্ড

চাঁদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ

গাজায় গ’ণহত্যা বন্ধে ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

পঞ্চগড়ে ছোবল দেয়া সা*পকে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধা।

ঝিনাইদহে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করলেন মজিবর রহমান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পুলিশের এপিএ চুক্তি স্বাক্ষর

শিশু রামিসা হ*ত্যার বিচারের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

বাপসা সমিতির রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবেনা – ভূমিমন্ত্রী

ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটে ১৪৪ ধারা জারি, কার্যক্রমে নিষেধাজ্ঞা