crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনকে ৫০ হাজার টাকা জ’রিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বাঁধ দিয়ে নদী ভরাটের চেষ্টা করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ’রিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ভ্রাম্যামাণ আদালতের অভিযানে এ আদেশ দেন। আড়ালিয়া রামকৃষ্ণপুর এলাকার জনৈক আলী আজমের ছেলে মোহাম্মদ মাসুদ ভূঁইয়াকে এই জরিমানা করা হয় এবং মাটি ফেলে সৃষ্ট বাঁধ আগামী পাঁচ দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়া এলাকায় ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান চলে।

সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ‘নদী দ’খল করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। রামকৃষ্ণপুর আড়ালিয়া সংলগ্ন তিতাস নদীতে বাঁধ দিয়ে ভরাটের তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ মাসুদ ভূঁইয়া স্বীকার করেন- তিনিসহ আরো কয়েকজন মিলে ভরাটের জন্য নদীর মধ্যে মাটি ফেলে বাঁধ দিয়েছেন। নদী দ’খলের অপরাধ স্বীকার করায় মাসুদকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬ (ঙ) ধারা লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘নদী খেকো এবং অ’বৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি খে’কোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত আছে।’

এছাড়া যখনই কোথাও এই ধরনের ঘটনা ঘটে তা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাতে সকলের কাছে অনুরোধ জানান তিনি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সহায়তা দিলেন ডিসি

যশোরে বাসে তরুণীকে ধর্ষণ, কন্ডাক্টর আটক

ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এর বিদায় সংবর্ধনা

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

দাউদকান্দিতে বৃদ্ধ আ’লীগ নেতাকে মা’রধর করে হাসপাতালে পাঠিয়েছে ইঞ্জিনিয়ার মান্নান

পঞ্চগড়ে করোনা সন্দেহে পুলিশের সহযোগিতা চাইলেন মুক্তি

ঝিনাইদহের ১৮ বছরের রাজু এখনো শিশু !

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী’র জানাজা সম্পন্ন

জামালপুর আইন-শৃঙ্খলা কমিটির সভায় সেই অধ্যক্ষ ছালামের ঘটনা তদন্তের নির্দেশ

ডোমারে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত