crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে ৩ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরছেন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ

মো.আলী হোসেন খান: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোট ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। তারা বিভিন্ন আইসোলেশন সেন্টার ও কোয়ারেন্টাইনে ভর্তি ছিলেন। নির্ধারিত সময় শেষে ৬ জনের মধ্যে এক সাথে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারা সুস্থ হওয়ায় জনমনে স্বস্তি ও আনন্দ-উল্লাস বইছে। এতে কমছে করোনা আতঙ্ক, বাড়ছে মানুষের মনোবল । তবে করোনা মুক্ত হয়নি। তাই সবাইকে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা থেকে সুস্থ হওয়া ভাগ্যবানরা হলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আবু সাইদ। তিনি জগন্নাথপুর হাসপাতাল আইসোলেশনে ভর্তি ছিলেন। অপরজন উপজেলার উত্তর নাদামপুর গ্রামের লিমন মিয়া। তিনি সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতাল আইসোলেশনে ছিলেন। এছাড়া উপজেলার দাস নোয়াগাঁও গ্রামের রাহুল দাস। তিনি স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টাইনে ছিলেন। ১৪ মে বৃহস্পতিবার করোনা থেকে সুস্থ হওয়াদের মধ্যে জগন্নাথপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মী আবু সাইদকে ফুলের তোড়া দিয়ে বরণ ও করতালি দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর। এতে বক্তারা বলেন, ৬ জনের মধ্যে ৩ জন সুস্থ হওয়ায় আমাদের মনোবল বেড়েছে, তবে করোনা মুক্ত নয়। অবশ্যই সামাজিক দূরত্বসহ সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। এতে অনুভূতি ব্যক্ত করে সুস্থ হওয়া স্বাস্থ্যকর্মী আবু সাইদ বলেন, ভয় বা আতঙ্কের কারণ নেই। আমি শুধু মনোবল রেখেই সুস্থ হয়ে ফিরেছি। এ সময় অন্যান্য ডাক্তার-নার্স, পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বিশ্বনবীর অ’পমানের প্রতিবাদে বি’ক্ষোভ মিছিল ও সমাবেশ

হোমনায় বিশ্বনবীর অ’পমানের প্রতিবাদে বি’ক্ষোভ মিছিল ও সমাবেশ

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ

সখীপুরে কালভার্ট ভে’ঙে যানচলাচল বন্ধ, ২০ গ্রামের মানুষের দু’র্ভোগ

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩৮৭

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাসপাতালকে ৫ লাখ টাকা জ’রিমানা

জামালপুর আইন-শৃঙ্খলা কমিটির সভায় সেই অধ্যক্ষ ছালামের ঘটনা তদন্তের নির্দেশ

শৈলকুপায় যৌতুকের দাবিতে নির্যাতন করে ওড়নায় ফাঁস দিয়ে গৃহবধুকে হত্যার অভিযোগে থানায় মামলা, গ্রেফতার নেই হতাশ নিহতের পরিবার

জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী

জামালপুর আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত