crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ইউএনও’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
হোমনায় ইউএনও’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

 

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, হোমনা পৌর বাজারে বেলা আড়াইটায় তিনি এ অভিযান চালান। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না টাঙানো, খাদ্য অধিদপ্তরের খুচরা ও পাইকারি মজুতদারদের লাইসেন্স না থাকা, ড্রাগ লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে যথাক্রমে ৩ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে ৬ হাজার, ৪ টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে ৪ হাজার এবং ০১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, হোমনা থানার এস আই আশিকুল ইসলাম ও অন্য পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুমন দে জানান, আজ হোমনা পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে বিভিন্ন অপরাধে   আটটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে বাল্যবিবাহ,যৌতুক ও সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

পাবনায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

হোমনায় নবনিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল

শহিদ ওসমান হাদির জানাজায় মানতে হবে যেসব নির্দেশনা

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯

কুমারখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

রংপুর সিটি বাজারের বেহালদশা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারী ব্যবসায়ী কমিটির

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ যুবতী ধরা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কালীগঞ্জ বিএনপির উদ্যোগে মাস্ক বিতরণ