crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে সমন্বিত কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিভিশনাল কোঅর্ডিনেটর ডা. মো. জাহাঙ্গীর আলম।এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় কিশোরগঞ্জে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধের উপায় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে করণীয় নিয়ে আলোচনা করা হয়। ডেঙ্গু বিস্তার রোধে সরকারি অফিসে প্রতি শনিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতিদিন অফিস, বিদ্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এডিস মশার লার্ভা ধ্বংস ও প্রজননস্থল বিনষ্টে নিয়মিত অভিযান জোরদার এবং শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরিকল্পনা নেওয়া হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইকিং, হাট-বাজার ও আবাসিক এলাকায় প্রচারপত্র বিতরণের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরীক্ষার কিট, মশারি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রস্তুত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘প্রতিরোধই মূল’। ডেঙ্গুর সুনির্দিষ্ট ওষুধ না থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।”

সভা থেকে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আওয়ামী লীগ : তথ্য প্রতিমন্ত্রী ডা. আলহাজ্ব মুরাদ হাসান

হরিনাকুন্ডুতে গৃহবধুকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা, শ্বশুর- শাশুড়ি গ্রেফতার

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

মানবিক কাজে নিয়োজিত ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ (আসঝি) সংগঠন

আদালতের নির্দেশ পেলে আল–জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : তথ্যমন্ত্রী

গু’ম,খু’ন ও হা’মলা-মা’মলা করে আন্দোলন থামানো যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬২৯

সুন্দরগঞ্জে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীকে হত্যা

গৌরীপুরে পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

গৌরীপুরে পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

জামালপুর আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান