crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় তিতাস নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১০, ২০১৯ ২:৪৭ অপরাহ্ণ

প্রতীকী ছবি।

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে মো. ইকবাল হোসেন (৩০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে তিতাসের শাখা নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। পরে চাদঁপুর থেকে আসা ডুবুরীদলের সহযোগিতায় নিখোঁজের প্রায় ৭ ঘন্টা পর দুপুর ২ টার দিকে লাশ উদ্ধার করা হয় । নিহত ইকবাল বাঞ্চাপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মো.ইধু মিয়ার ছেলে।
থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত ইকবাল একজন মৃগীরোগী এবং তিন সন্তানের জনক। সে ৫-৬ দিন পূর্বে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে কুমিল্লায় যায় । মঙ্গলবার সকাল ৮ টার দিকে কুমিল্লা থেকে তাতুয়কান্দি নিজ বাড়ি যাওয়ার পথে হোমনা উপজেলার দুলালপুর নামক স্থানে তিতাস নদীতে নৌকা থেকে হঠাৎ পড়ে যায় । নৌকার মাঝি প্রথমে চেষ্টা করে ব্যর্থ হলে পরিবারের লোকজনকে খবর দেয় । স্বজনরা এসে স্থানীয় লোকদের সহযোগিতায় হোমনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করে। পরে পুলিশের সহযোগিতায় হোমনা ফায়ার সার্ভিস ও চাদঁপুর থেকে আসা ডুবুরী দল প্রায় ৭ ঘন্টা পর দুপুর সোয়া ২ টার দিকে তার লাশ উদ্ধার করে । এসময় উদ্ধার অভিযানে হোমনা সার্কেল এএসপি মো. ফজলুল করিম ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, নিহত ইকবাল ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করে বাড়ি ফেরার পথে তিতাস নদী পাড় হওয়ার জন্য নৌকায় ওঠে। হঠাৎ নৌকা থেকে পড়ে পানিতে ডুবে নিহতের ঘটনা ঘটে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‎মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার অভিযোগে ২১ জন আটক

অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ সংসদীয় কমিটির

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত,  আহত-১

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

সাদুল্লাপুরে মহামারী করোনাভাইরাসের চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ গ্রেফতার

ভারি বর্ষণে রংপুর শহরের নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

পাবনা জেলা প্রশাসনে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে : নবাগত জেলা প্রশাসক কবির মাহমুদ

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মেরে বরখাস্ত হলেন পৌর মেয়র

অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার