crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারা দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত ৪২৯ জন ডেঙ্গুরোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩০ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৮ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ও ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২২ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে উল্লেখ করা হয়।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৮২ জনে পৌঁছেছে, এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ৩ ভাই মিলে নিজ স্ত্রীকে খুন , সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেপ্তার

খালেদা জিয়ার করোনা আক্রান্ত নিয়ে ধোঁয়াশা!

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা,মেয়ে,বোন,ড্রাইভার ও গৃহপরিচারিকা করোনায় আক্রান্ত

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসবের উদ্বোধন

শেরপুরে বাস-সিএনজি’র মুখোমুখী সং*ঘর্ষে নি*হত-৬

মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিবগঞ্জ থানার নবাগত ওসির মতবিনিময়

হোমনায় ডেঙ্গু প্রতিরোধী পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, দেখার কেউ নেই