crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়েছেন স্কাউট সদস্যরা। কেউ নৃত্য পরিবেশন করছেন, কেউ গান গাইছেন, আবার কেউ অভিনয়ের মাধ্যমে তুলে ধরছেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। এমন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউটল সমাবেশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের সমাপ্তি হয়।

গত ৩০ সেপ্টেম্বর একই চত্বরে সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।

সমাবেশে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান অংশ নেন।

পাঁচ দিনের এ সমাবেশে স্কাউট সদস্যদের জন্য ছিল নানা ধরনের চ্যালেঞ্জ ও কার্যক্রম। এর ফাঁকে ফাঁকে আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলার। এসব খেলাধুলায় সমাবেশস্থল মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।

সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া দলগুলো তাদের নিজস্ব পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখে সমাবেশস্থল।

সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনারক (ভূমি) মোহন মিনজির। অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, পঞ্চগড় জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম।এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে রেল লাইনের উপরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পুরাতন কাপড়ের দোকান

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে স’ন্ত্রাসীদের হা’মলায় হোটেল মালিক আহত,থানায় অভিযোগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

ডোমারে গোমনাতী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেহালদশা, ময়লা ও আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ঘোড়াঘাটে ব্যাংকে চু’রির ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণ কী ?

বানেশ্বরে চুলার আ*গুনে বসতবাড়ি পু*ড়ে ছাই