crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে বাস-সিএনজি’র মুখোমুখী সং*ঘর্ষে নি*হত-৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখী সং*ঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৫ জন নি*হত হয়েছে। গুরুতর আ*হত হয়ে হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত পরিচয়ে মারা গেছে আরো একজন।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে। নি*হতরা হলেন, সিএনজিচালক লোকমান হোসেন (৩৮) অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮),
তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহণ শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখী সং*ঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি’র চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যায। এসময় স্থানীয়রা
গুরুতর আহত অজ্ঞাত পরিচয়ে অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘা*তক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। ভেঙ্গেমুচড়ে যাওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় এলপি গ্যাস সিলিণ্ডার থেকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই,কয়েক লাখ টাকার ক্ষতি

এডাব জামালপুরের উদ্যোগে মাদক সমস্যা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মানব বন্ধনের পর মহেশপুরের সেই ভন্ড কবিরাজসহ গ্রেফতার ৩

দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কা*টা মৃ*ত্যু*র র*হস্য উ*ন্মো*চন করলো পিবিআই

ডোমারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে বিভিন্ন স্কুলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মাস্ক ও হ্যাণ্ডস্যানিটাইজার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান নান্নু

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

সাবেরুলের বালুর পয়েন্ট বন্ধ করার ক্ষমতা কারো নেই !

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১জনের কারাদন্ড, উত্তোলন যন্ত্র ধ্বংস