crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৮ হাজার টাকা জ’রিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়ায় ভুয়া ডাক্তারসহ সাতজনকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার কেরানীহাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি।

অভিযানে ভুয়া পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বিধান ধর নামে একজনকে ৩০ হাজার টাকা, একই অপরাধে ডেইজী রানী নামে একজনকে ২০ হাজার ও শাহ মজিদিয়া ডেন্টাল কেয়ার নামে আরেক প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাইসেন্স না থাকায় সাজেদা প্যাথলজিকে এক হাজার, লাইসেন্সের শর্ত পালন করায় মেসার্স কবির মেডিকোকে পাঁচ হাজার, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অব্যবস্থাপনার জন্য কেরানীহাট ফুড সেন্টারকে ২০ হাজার টাকা ও লাইসেন্স না থাকায় ইনশাআল্লাহ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি অবৈধ অনলাইন পত্রিকার অফিসে যান তিনি। তবে বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দীকি বলেন, ‘ডাক্তারের ভুয়া পদবি ব্যবহার, লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনাসহ বেশকিছু অপরাধে সাতজনকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনিবন্ধিত গণমাধ্যম বন্ধে কয়েকটি প্রতিষ্ঠানে নজরদারি করা হয়। তবে সেগুলো বন্ধ পাওয়া যায়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে নানা আয়োজনে ঋতুরাজ বসন্তবরণ উৎসব পালন

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

দেবীগঞ্জ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মতিউর রহমানের বিদায় সংবর্ধনা

রসিক নির্বাচনে হেরে বিজিবির টহল গাড়িতে আ’গুন, পরাজিত প্রার্থী আটক

রসিক নির্বাচনে হেরে বিজিবির টহল গাড়িতে আ’গুন, পরাজিত প্রার্থী আটক

হোমনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে নাঃ সড়ক পরিবহণ সচিব

রংপুর নগরীতে ‘রংপুুুর সুইটস’ এর উদ্বোধন

মানব বন্ধনের পর মহেশপুরের সেই ভন্ড কবিরাজসহ গ্রেফতার ৩

রংপুরে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

ঝিনাইদহে জে আর পরিবহণ থেকে ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার