crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে অ*পহরণের ৪ মাস পরে কলেজশিক্ষার্থীকে উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরে অ*পহরণের চার মাস পর কলেজশিক্ষার্থীকে উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন।

বুধবার সকালে জেলার সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত কলেজশিক্ষার্থী সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার পাইলট স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সকাল ৯টায় সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার পাইলট স্কুল এন্ড কলেজে ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কামরাবাদ এলাকা থেকে অ*পহরণ হয়। পরে এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থীর মা শাহনাজ পারভীন বাদী হয়ে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মো. নুর ইসলামের ছেলে মো. মনির হোসেনকে প্রধান করে চারজনের নামে নারী ও শিশু নি*র্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ওই কলেজশিক্ষার্থীকে তিন মাস ঢাকার গাজীপুরে আত্মগোপনে রাখেন। মামলা দায়ের পর অপরাধ তদন্ত বিভাগ জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য এই মামলাটি তদারকি করেন। অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করেন। পরে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় তাঁরা সরিষাবাড়ি কামরাবাদ এলাকায় এক আত্মীয়র বাড়িতে আসেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ইন্সপেক্টর আবুল হাশেম তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অ*পহৃত কলেজশিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে ওই কলেজশিক্ষার্থীকে তাঁর মায়ের কাছে দেয়া হয়।

এ বিষয়ে জামালপুর জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য বলেন, ‘অপরাধ দমনে সিআইডি সবসময় সচেষ্ট। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাঁচা পেঁপের উপকারিতা

কুমারখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

ভারতীয় পাইলটকে ফেরত দেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

হোমনা থেকে সুলভ মূল্যে ভাড়া গাড়ি নিন

হোমনা থেকে সুলভ মূল্যে ভাড়া গাড়ি নিন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

কুমিল্লায় আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার

বেলুনে প্রাণ কেড়ে নিল নাদিয়ার