crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে সরকারি রাস্তার গাছ কেটে নিল ছাত্রলীগ কর্মী শরীফ আহম্মেদ নিরব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি রাস্তার গাছ কর্তন করে নিল উপজেলা ছাত্র লীগের সভাপতি প্রার্থী শরীফ আহম্মেদ নিরব। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চম্পাকলি সিনেমা হল থেকে কামরাবাদ ইউনিয়ন পরিষদের রাস্তার মধ্যে মরহুম মোজাম্মেল হকের বাড়ীর পার্শ্ব এলাকা থেকে ৩ টি মূল্যবান একাশি গাছ কেটে নিয়েছে নিরব ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে. সরিষাবাড়ী উপজেলার চম্পাকলি সিনেমা হল থেকে কামরাবাদ ইউনিয়ন পরিষদের দু’পাশে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের পাকা রাস্তায় বন বিভাগ কর্তৃক বনজ গাছ রোপণ করা হয়।ওই রাস্তার জাতীয় পার্টির নেতা মরহুম মোজাম্মেল হকের বাড়ীর পার্শ্ব থেকে ৩ টি মূল্যবান একাশি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী উপজেলা ছাত্র লীগের সভাপতি প্রার্থী শরীফ আহাম্মেদ নিরব। শরীফ আহাম্মেদ নিরব উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামের আব্দুল হাকিম (হাক্কু ) এর ছেলে বলে জানা গেছে।
জানতে চাইলে গাছ কর্তন কারী শরীফ আহাম্মেদ নিরব জানান,পাকা রাস্তায় ৩টি একাশি গাছ হেলে গেছে। এ বিষয়টি কামরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব কে অবগত করি। সচিব সাহেবের কথামত আমি ইউএনও স্যারকে জানিয়ে রাস্তায় যাতে যান চলাচল বিঘ্নিত না হতে পারে সে জন্য ইউএনও স্যার কে অবগত করেই গাছ কেটেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান,রাস্তার পার্শ্বে সোলার প্যানেলে সূর্যের আলো নিশ্চিত করতে গাছের ডাল কেটে দেয়ার কথা বলা হয়েছে। গাছ কাটার জন্য বলা হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনায় ভু’য়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

প্র*তারণার বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী

ঋণ প্রদানে কোনো অসংগতি ধরা পড়লে ঋণগ্রহীতার দায় বর্তাবে ব্যাংকারের উপর

আগামী নির্বাচন সংবিধান মেনে হবে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন সংবিধান মেনে হবে, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এলে আমাদের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী

সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, বিভাগীয় মামলার সিদ্ধান্ত

আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানালেন দেওয়ানগঞ্জের ওসি

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দৃষ্টি হারালো পাঁচ বছরের শিশু

কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-২