crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে ইউএনও শিহাব উদ্দিন আহমদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৭, ২০২০ ১:২৪ অপরাহ্ণ

তৌকির আহাম্মদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পার্শ্বে গর্তে অজ্ঞাত পরিচয় লোকের রেখে যাওয়া নবজাতক আব্দুল্লাহ ওয়াহিদ আলীফ এর পরিচর্যার জন্য উপজেলা সমাজ কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়য়তা হিসেবে ১০ হাজার টাকার চেক ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা আর এম পাড়া গ্রামে ইউএনও গিয়ে নবজাতকের পালিতা আব্দুল জলিলের স্ত্রী পূর্নিমা বেগমের হাতে চেক ও শীতবস্ত্র তুলে দেন।
এ সময় সরিষাবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সদস্য সচিব আরিফুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল খালেক,আলহাজ্ব আবুল হোসেন,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ নবজাতকের পালিতা আলহাজ্ব আবুল হোসেনের পরিবারটির প্রতি অসহায় নবজাতককে মাতৃস্নেহে পরিবারের সন্তান হিসেবে আশ্রয় দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য,নবজাতকটিকে গত শনিবার (৪ঠা জানুয়ারি) উপজেলার পিংনা আর এম পাড়া গ্রামের আলহাজ্ব আবুল হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ী ফেরার সময় একই গ্রামের শামা হোসেন এর বাড়ীর সামনে তারাকান্দি-ভ’য়াপুর সড়কের পূর্ব পার্শ্বে একটি ছোট গর্তে অজ্ঞাত পরিচয় লোকের রেখে যাওয়া নবজাতককে কুড়িয়ে নিয়ে তার পুত্র আব্দুল জলিলের স্ত্রী পুর্ণিমা বেগম এর কোলে তুলে দেন। নবজাতকটি সুস্থ রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতকানিয়ায় ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা রিদোয়ান গ্রেপ্তার

ডোমারে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ

দেবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত,  আহত-১

দৌলতপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ

মেলান্দহে আট মাসের শিশুর মরদেহ পুকুরে উদ্ধার, মা আটক

হোমনার ইউএনও করোনায় আক্রান্ত, সকলের নিকট দোয়া কামনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ মা’দক কারবারি গ্রেফতার

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মসিকের নিয়মিত মনিটরিং চলমান