crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরিষাবাড়ীতে পোগলদিঘা বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর ২০২১ শনিবার দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের সামনের তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তরফদার, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, শিক্ষার্থী রাফিউল আলম বিজয় প্রমুখ। এসময় বক্তারা জানান, পানি নিষ্কাশন না হওয়ায় বছরের বেশিরভাগ সময় পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের মাঠটি পানির নিচে তলিয়ে থাকে। এতে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতে যেমন ভোগান্তি পোহাতে হয় তেমনি খেলাধুলার পরিবেশ না থাকায় প্রতিভা বিকাশ বাঁধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের খেলার মাঠের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের জোর দাবি জানান তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মা’দক বিক্রয়লব্ধ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

পঞ্চগড়ে বিকাশের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার ছাত্র ব*লাৎকারের শিকার, অভিযুক্ত পলাতক

জগন্নাথপুরে ভুয়া লন্ডনি কন্যাসহ গ্রেফতার ৩ ॥ এলাকায় চাঞ্চল্য

জামালপুরে ইয়াবাসহ দুই মা*দক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর পৌরসভায় নতুন ২৪টি গার্বেজ ভ্যান এবং ১৫টি গার্ডেন কার্টের উদ্বোধন

অনাবৃষ্টি ও তাপমাত্রা বৃদ্ধিতে দুশ্চিন্তায় রংপুরের কৃষকরা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা