crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার ছাত্র ব*লাৎকারের শিকার, অভিযুক্ত পলাতক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৪, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে নিয়ে এক মাদ্রাসার শিশু ছাত্রকে ব*লাৎকার করার অভিযোগ উঠেছে রিপন মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিপন মিয়া ওই এলাকার মৃত সোবান মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে বাজারের দিকে যাওয়ার সময় অভিযুক্ত রিপন কৌশলে তাকে ডেকে নিজের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে ভুট্টা গাছ থেকে মাথা তুলে দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে গিয়ে কাস্তে দেখিয়ে ভয় দেখিয়ে ব*লাৎকার করে।

বাড়ি ফিরে শিশুটি ঘটনার বিস্তারিত বর্ণনা দিলে তার পরিবারের লোকজন রাতেই পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, “গতকাল রাতেই আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নাসিরনগরে আম পড়তে গিয়ে বি’দ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃ’ত্যু

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পি.পি.ই দিলেন প্রকৌশলী হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

ডোমারে ফাবিহা মটরস্ এর শুভ উদ্বোধন

নাসিরনগর কুন্ডা উচ্চ বিদ‍্যালয়ে  ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন  

নাসিরনগর কুন্ডা উচ্চ বিদ‍্যালয়ে  ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন  

মহেশপুর সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযানে বিজিবির হাতে ভারতীয় নাগরিক ও রুপিসহ দুই জন আটক