crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে ভুয়া লন্ডনি কন্যাসহ গ্রেফতার ৩ ॥ এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৫, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ

মো.আলী হোসেন খান ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ভুয়া লন্ডনি কন্যাসহ প্রতারক চক্রের ৩ নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ভুয়া লন্ডনি কন্যা সিলেট মহানগর জাতীয় মহিলা পার্টির সভাপতি শিউলি বেগম ওরফে দিলসানা বেগম ওরফে ইয়াছমিন (৩৪)। তিনি বিশ্বনাথ থানার কোনারাই গ্রামের তৌহিদ উল্লাহ ওরফে আবদুল মতিন চৌধুরীর মেয়ে। এছাড়া প্রতারক চক্রের অন্য সদস্যরা হলেন ছাতক উপজেলার দোহালিয়া গ্রামের কাচা মিয়ার মেয়ে সুমনা আক্তার (১৯) ও নবীগঞ্জ থানার গোলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে সীমা আক্তার (১৯)।
জানাগেছে, শিউলি বেগম ওরফে দিলসানা বেগম ওরফে ইয়াছমিন লন্ডনি কন্যা সেজে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ঠিাকানা ব্যবহার করে বিভিন্ন স্থানের ছেলেদের লন্ডনে নেয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে ও প্রেমের নাটক করে আসছেন। তাদের রয়েছে সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে বিয়ে ও প্রেমের নাটক সাজিয়ে লন্ডন পাগল ছেলেদের কাছ থেকে হাতিয়ে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। আসলে তিনি লন্ডনি কন্যা নন। নিজের রূপ-যৌবনকে কাজে লাগিয়ে প্রতারণা বাণিজ্য করে আসছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এ লন্ডনি কন্যাকে বিয়ে করেন জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের কাচা মিয়ার ছেলে আশরাফুর রহমান। কিছু দিন পর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন লন্ডনি কন্যা বহুরূপি শিউলি বেগম।
সর্বশেষ লন্ডনি কন্যা শিউলি বেগমের আবারো বিয়ে হয় জগন্নাথপুর উপজেলার পাইকপাড়া গ্রামের আরেক ছেলের সাথে। খবর পেয়ে তার আগের স্বামী আশরাফুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল রাতে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে পুলিশ দল পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রামের কামরুল ইসলামের বাড়ি থেকে ভুয়া লন্ডনি কন্যা ও তার ২ সহযোগীসহ ৩ নারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের ৫ এপ্রিল রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় ট্রাকের চাপায় বৃদ্ধের মৃত্যু

লবণচরা থানা পুলিশের অভিযানে বি*ষাক্ত জেলি পুশকরা চিংড়িসহ ২ জন আটক

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক পুলিশের সোর্স হ-ত্যা মামলা এবং পুলিশ আক্রান্ত মামলার প্রধান আসামী গ্রেফতার

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে জোহান ড্রীম ভ্যালী পার্ক এণ্ড রিসোর্টে শুদ্ধ ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি পেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নাগরপুরে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে, থানায় অভিযোগ

দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৮

দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৮