crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গত ২ দিনে ২০জন আহত, আটক ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচনী পরবর্তী সহিংসতায় গত ২ দিনে ২০ ব্যাক্তি আহত হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে ৪জন মর্মে জানা গেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ৫ম উপজেলা নির্বাচনে ৩য় ধাপে নির্বাচন শেষ হওয়ার পর এলাকায় প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার রুপদা ব্যাসপুর গ্রামে প্রতিপরে হামলায় জামিত খান (৫০) কালাম খান (৬৫), উকিল খাঁন(৪৮), চেনির উদ্দিন খান(৪০), ছাদিয়া (১০) ও সোমবার রাতে নবগ্রামের আবু জাফর (৬০), জামাল হোসেন(৪০), তেঘরিয়া গ্রামের ওয়াসিম (২৪), পার্বতীপুর গ্রামের মজিবর (৫২), গবিন্দপুর গ্রামের তোয়াজ উদ্দিন(৭৫), সাইদুল (৪০), ৭ম শ্রেণির ছাত্রী শিলা খাতুন (১৩)সহ বিভিন্ন গ্রামে গত ২ দিনে সহিংসতায় ২০ ব্যক্তি প্রতি পক্ষের হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। আহত ব্যক্তিদের শৈলকুপা, ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় রুপদা ব্যাসপুর গ্রামের আহত আনার উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। এ ছাড়া সোমবার রাতে ছোট ধলহরা গ্রামের সাইফুল মল্লিকের বাড়িতে প্রতিপক্ষের হামলা চালিয়ে তার দোকান ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি জানান।

এদিকে উপজেলা নির্বাচনের পর প্রতি হিংসামূলক ও প্রভাব বিস্তার করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটছে বলে এলাকার সচেতন মহল দাবী করেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান, সহিংসতার সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রুপদাহ গ্রামের সংঘর্ষে মামলা হয়েছে। আমরা ৪ জনকে সহিংসতার সাথে যারা জড়িত থাকার অভিযোগে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালিয়াকৈরে শিশু ধ*র্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ*ণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

দেওয়ানগঞ্জে বন্যার পানিতে আটকে পড়া অর্ধশত শিয়ালকে হত্যা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লায় জেলা পুলিশের উদ্যোগে ২৪৬ পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

কুমিল্লায় জেলা পুলিশের উদ্যোগে ২৪৬ পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

স্বাস্থ্যমন্ত্রীর কথায় সাধারণ মানুষের কোন আস্থা নেই : জিএম কাদের

বিরামপুরে ট্রাকের নিচে মা-ছেলে নিহত, স্বামী আহত

পহেলা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

শৈলকুপায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের নিয়ে উঠান বৈঠক

ডোমার কাঁচা বাজরে অ’গ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি