crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিরামপুরে ট্রাকের নিচে মা-ছেলে নিহত, স্বামী আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৫, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের বিরামপুরে পন্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দেড় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর বিরামপুর পৌর শহরের সোনালি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ধানঘরা এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কোহিনুর বেগম হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোনালি ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় কোহিনুর ও তার শিশু রাস্তার মাঝে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়া থানা-ট্রাফিক জোনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি

নতুন মন্ত্রীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

হরিনাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সরকারি নির্দেশনা মেনে দোকান চালু রাখুন : সার্কেল এএসপি মো. ফজলুল করিম

বগুড়ায় আবাসিক হোটেলে দেহ ব্যবসা, নারীসহ আটক ৭

ডোমারে ৪ গাঁজাখোর আটক, ভ্রাম্যামাণ আদালতে জেল

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

সন্ধান চাই

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজকে অভ্যর্থনা