crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
গত বছরের জুলাই-আগস্ট গ*ণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো- গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ‘উস্কানিমূলক বক্তব্য’ দেওয়া; হেলিকপ্টার, ড্রোন ও প্রা*ণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গু*লি করে হ*ত্যার নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে পু*ড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া।

শুরুতে এ মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। গত ১৬ মার্চ সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও এ মামলায় আসামি করা হয়। সবশেষ গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম আসে।

গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ওইদিনই (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। পরে তিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে হাসিনার নেতৃত্বাধীন সরকারের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন। এ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন একমাত্র গ্রেফতার আসামি।

পলাতক থাকায় এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সাজার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।

তিনি জানিয়েছেন, ‘ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয়। অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হলেও আসামি আপিলের সুযোগ পান।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রাথমিকে আবেদনের ভুল সংশোধন করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অ’বৈধ রোহিঙ্গা শনাক্তকরণে কুমিল্লায় জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

বেসরকারি টেলিভিশন এনটিভি’র কুষ্টিয়াস্থ ক্যামেরা পারসন সারফু’র মহানুভবতা

সাদ্দাম হোসেন ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত

হোমনায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধ’র্ষণের অভিযোগে গ্রেফতার ২

সার্বিক উন্নয়নে সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনও পথ হারাবে না: প্রধানমন্ত্রী

হোমনা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুমিল্লায় আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাধীন গৃহ পরিদর্শনে জেলাপ্রশাসক

কুমিল্লায় আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাধীন গৃহ পরিদর্শনে জেলাপ্রশাসক

হোমনায় সেলিমা আহমাদ এমপি’র ৬০ তম জন্মদিন পালন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৪ মা’দক কারবারি গ্রেফতার