crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৫ উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শনিবার বিকাল ৩টায় শুরু হয়েছে “আবু ইউছুফ ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ–২০২৫”। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই লীগের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনে ফিরে আসে উৎসবের আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মোঃ রমজান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, জামায়াতের জেলা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আল-আমিন, পৌর বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, মুক্তিযোদ্ধা কমান্ডার কে. এম. মাহবুব উল আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, এবং হাজী মোহাম্মদ ইসরাইল মিঞা।

লিগের পৃষ্ঠপোষকতায় ছিলেন জাতীয় দলের প্রাক্তন শুটার মোঃ ফরিদুল ইউছুফ মহসিন। সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এম. আব্দুল্লাহ।

বক্তারা বলেন, এমন ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। লীগ পর্যায়ে জেলার বিভিন্ন ক্লাব অংশ নিচ্ছে এবং পরবর্তী সপ্তাহগুলোতে খেলা চলবে ধারাবাহিকভাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশ জ’ঙ্গিবাদ ও স’ন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করছেঃ আইজিপি

পুলিশ জ’ঙ্গিবাদ ও স’ন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করছেঃ আইজিপি

কক্সবাজারে ভোটারদের টাকা দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউপি সদস্যকে কু*পিয়ে জ*খম

পুঠিয়ায় বিভিন্ন দাবিতে হেফাজতে ইসলামের মানববন্ধন

প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

বগুড়ার শাজাহানপুরে ৪ কি’শোর গ্যাং’য়ের বাড়িতে অ’গ্নিসংযোগ-ভাং*চুর

রংপুরের পল্লী নিবাসে এরিক এরশাদ ও বিদিশা

নাগরপুরের ভাদ্রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মধুখালীতে ইউএনও’র ওপর হা’মলা, গাড়ি ভা’ঙচুর