crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লামায় চেক পোস্টে মাইক্রোবাসে গরুসহ ৪ চোর আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩০, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি>>  অভিনব কায়দায় মাইক্রোবাস দিয়ে গরু চুরি করে পাচারকালে ইয়াংছার সেনা বাহিনীর চেক পোষ্টে আটক চার চোর। গত সোমবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে ইয়াংছা চেকপোস্টে নাম্বারবিহীন মাইক্রোবাসের ভিতরে গরুসহ চোরদেরকে আটক করা হয়। আটকরা হল, তৌহিদুল ইসলাম (২৮), নুরুল আলম নুরু (২২), সাইদুল ইসলাম (২২) ও মাইক্রোবাস চালক মো. সেনাম (৩২)। ওরা সবাই চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাতে গরুভর্তি একটি মাইক্রোবাস লামার ইয়াংছা বাজারে পুলিশ ক্যাম্পের কাছে আসলে গাড়িটি থামাতে বলা হয়। এ সময় গাড়ির ভিতরে একটি গরু ও চালকসহ চারজন লোক দেখা যায়। পরপরই পেছন থেকে গরুর মালিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করলে পুলিশ গরুচোর চারজনকে আটক করে। বেপরোয়াভাবে গাড়িটি ইয়াংছা বাজার ক্রস করে চেক পোস্টে সেনা-পুলিশ কর্তৃক বাধাপ্রাপ্ত হয়। গাড়ির ভেতর লাল কম্বল জড়ানো একটি গরু যার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা হবে।

জানা যায়,গরুর মালিক বধুঝিরির বাসিন্দা মৃত হামিদ আলমের পুত্র নুর। সে একটি বাগানের কাজে ছিল। বধুঝিরি রাস্তার পাশ থেকে গরুটি চুরি হয়।

লামা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গরুর মালিক বাদী হয়ে চার গরুচোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। চোরদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন, হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে  হোমনায় সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন, হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে হোমনায় সাংবাদিকদের মানববন্ধন

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব

ঈশ্বরগঞ্জ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার মনোনয়ন পত্র দাখিল

ডোমারে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যানের সহায়তায় ঢাকা ফেরত ৬জন কোয়ারেন্টাইনে

ঝিনাইদহে করোনার প্রভাবে ঘরবন্দি মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

বকেয়া বেতন ভাতার দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ

বগুড়ার শাজাহানপুরে ৪ কি’শোর গ্যাং’য়ের বাড়িতে অ’গ্নিসংযোগ-ভাং*চুর

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২

হোমনায় বিদ্যুৎস্পৃষ্টে ১ শিশু নিহত, আহত ২