crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

র‌্যাব-৬’র অভিযানে ঝিনাইদহের আরাপপুর থেকে ৭৯ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২০ ৩:৪১ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণির অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে রেজাউল করিম ও সাইফুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে অভিযানিক দল ঝিনাইদহ শহরের আরাপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সামনে থেকে হরিণাকুন্ডুর চরপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে রেজাউল করিম ও সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে সাইফুলকে আটক করে। তাদের কাছ থেকে র‌্যাব ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল সেট, ০৬টি সীম কার্ড এবং নগদ ১০,৫২০/- টাকা জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিশ লাখ নেকী লাভের দোয়া

নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ প্রার্থীর লক্ষাধিক টাকা জরিমানা

ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে এবার নিজ স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহে সদর এমপির পিএস সহ দু’জনকে কুপিয়ে আহত করায় মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

বসানো হলো পদ্মা সেতুর ১৮তম স্প্যান, দৃশ্যমাণ হলো সেতুর ২ হাজার ৭০০ মিটার

দেশে দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

দেশে দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেলেন সৈয়দা রিজওয়ানা হাসান

বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে বলেই ঋণ দিয়েছে আইএমএফ: প্রধানমন্ত্রী

শিমের পর্যাপ্ত বাজার মূল্য না পাওয়ায় বিপাকে ভোলার চাষীরা