crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যমুনা সার কারখানায় ১৯ জেলায় সার সরবরাহ বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৯:৩৫ অপরাহ্ণ

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) থেকে:
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার ১৯ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে সার কারখানার আমদানি করা পচা-গলা ও জমাট বাঁধা সার নিতে অনীহা প্রকাশ করে সার সরবরাহ বন্ধ রেখেছে ডিলাররা।
ডিলার ও জেএফসিএল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানা থেকে ১৯শ ডিলারের মাধ্যমে ১৯ জেলায় সার সরবরাহ করে আসছে। কারখানা থেকে ডিলারদের বরাদ্দের প্রতি ট্রাকে ১২ মে:টন সারের মধ্যে ১০ মে:টন যমুনা সার কারখানার উৎপাদিত সার এবং ২ মে:টন আমদানি করা সার সরবরাহ দিয়ে আসছিল। ডিলারগণ আমদানি করা ২ মে:টন সার পচা-গলা ও জমাট বাঁধা আখ্যায়িত করে ওই সার সরবরাহ নিতে অনীহা প্রকাশ করে ৪দিন ধরে সার সরবরাহ বন্ধ রেখেছে। সার কারখানায় আজ শনিবার পর্যন্ত মোট ৮৫ হাজার মে:টন সারের মধ্যে আমদানি করা সার ৩৩ হাজার মে:টন সার মজুদ রয়েছে।
এ ব্যাপারে ড্রাইভার রফিকুল ইসলাম জানান,কারখানা থেকে আমদানি করা সার নিয়ে গেলে ডিলারগণ ট্রাক থেকে সার নামাতে দেয় না এবং ভাড়াও দিতে চায় না। এজন্য ডিলারগণ আমদানি করা সার না নেওয়ায় ৪দিন ধরে সার পরিবহণ বন্ধ রয়েছে। আমরা বিপাকে আছি।
সার ডিলার আলী আকবর জানান, জেএফসিএল কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আমদানি করা পচা-গলা ও জমাট বাঁধা সার সরবরাহে অনীহা প্রকাশ করা সত্ত্বেও আমাদের ওপর আমদানি করা ২ মে:টন সার চাপিয়ে দিয়েছে।ওই সার কৃষক ক্রয় করতে মোটেও রাজি নয়। তাই আমরা সার কারখানার সার সরবরাহ বন্ধ রেখেছি।
এ ব্যাপারে সার কারখানার ব্যবস্থাপক বাণিজ্যিক ওয়ায়েছুর রহমান জানান, ডিলারগণ আমদানি করা সার নিতে অনীহা প্রকাশ করে ৪ দিন যাবৎ কারখানা থেকে সার সরবরাহ বন্ধ রেখেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শ্যামগঞ্জ বাজারে অ’গ্নিকাণ্ডে ২ দোকান ভ’স্মীভূত

ইউনাইটেড ক্লাব জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

জিনিয়া শাহরিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে

হোমনায় দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত প্রধান শিক্ষক, থানায় মামলা, গ্রেপ্তার ৩

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে করোনা প্রতিরোধে ৩ দিনব্যাপি ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

সরকারের সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি