crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যত কম বল প্রয়োগে কাজ করা যায়, ততই ভালো: সেনাপ্রধান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি কাজের সময় অতিরিক্ত বল প্রয়োগ না করতে বলেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, ‘নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বলপ্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত, একেবারে প্রোপোরশনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে এই কাজগুলো করা যায়, ততই ভালো।’

জেনারেল ওয়াকার বলেন, ‘দেশ ও জাতির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটা শান্তি-শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত, ধৈর্য্যের সাথে কাজটা করে যেতে হবে।’

দীর্ঘ সময় পর তিনি নিজে ফায়ারিং রেঞ্জে গুলি চালনোর অনুশীলনের অংশ নেবেন বলে জানান।

সেনাপ্রধান বলেন, ‘একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ বিএনপি ও জাপা’র মনোনয়ন দাখিল

তেঁতুলিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাইয়ের ল ড়া ই

গাইবান্ধায় গাইবান্ধা প্রতিদিন অফিসের লাইটিং বীলবোর্ড ভাংচুর

সরকার তামাশা দেখার জন্য আমাকে অস্ত্র দেয়নি: সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক

কেএমপি’র কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মো. মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম -সেবা

হোমনায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মা’দকসহ ৩ জন গ্রে’ফতার

সরকারি প্রাথমিকের সব শিক্ষকরা বেতন পাবেন ১৩তম গ্রেডে

এস আলমের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোক, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে সিটি মেয়র টিটুর মতবিনিময়