crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে খোলা বাজারে টিসিবি’র চাল – আটা বিক্রি শুরু।

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
ময়মনসিংহে খোলা বাজারে টিসিবি’র চাল – আটা বিক্রি শুরু।

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও (ওএমএস) ও টিসিবি কার্যক্রমের সমন্বয় সাধনের খোলা বাজারে চাল ও আটা বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বাতিরকল (ওএমএস) ডিলার সাদিয়া ইসলামের (মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ) দোকানে ১৫ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। এর আগে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবি’র কার্ড হোল্ডারদের মাধ্যমে চাল ও আটা বিতরণ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব রায়না আহমদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল এহসান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।

প্রসঙ্গত, ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ৩০১ টি ইউনিয়নে মোট ৫, ৮০,৪৯৯ জন উপকারভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি হারে মোট ১৭৪১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৭টি দোকানে দৈনিক ২ মেট্রিক টন করে মোট ৩৪ মেট্রিক টন চাল ও ৫০০ কেজি করে মোট ৮.৫০০ মেট্রিক টন আটা বিক্রি করা হবে। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৭ টি ট্রাকের মাধ্যমে প্রতিটিতে দৈনিক ২ মেট্রিক টন করে মোট ১৪ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফারহান আহমেদের খাদ্য সহায়তা পেল হাজার মানুষ

করোনা প্রতিরোধে আদা, লং, গোল মরিচ-কালোজিরা খাওয়া নিয়ে গুজব ছড়িয়েছে পুরো উত্তরাঞ্চলে

করোনা প্রতিরোধে আদা, লং, গোল মরিচ-কালোজিরা খাওয়া নিয়ে গুজব ছড়িয়েছে পুরো উত্তরাঞ্চলে

মাগুড়ায় আ’লীগকর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

ডোমারে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

ব্রাহ্মণপাড়ায় যুবকদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ শ্লোগানে ঝিনাইদহে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু