crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৮, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হলো ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন: প্রধানমন্ত্রী

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক মেট্রোরেল নগর গণপরিবহণ ব্যবস্থায় একটি অনন্য মাইলফলক।

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ বা বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঢাকা মহানগরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন। এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধনের মাধ্যমে আজ মহানগরবাসীর সেই স্বপ্ন পূরণ হলো।’

আগামী মাসেই বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে আমরা ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় চারটি মেট্রোরেল লাইনের নির্মাণ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন রয়েছে এবং দুটি মেট্রোরেল লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রধামন্ত্রী বলেন, ‘সবার জন্য মেট্রোরেল-এই স্লোগান সামনে রেখে ঢাকা মেট্রোরেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য উন্নত বিশ্বের মতো প্রয়োজনীয় সব সুবিধাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। মেট্রোরেলে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি মেট্রো ট্রেনে একটি স্বতন্ত্র মহিলা কোচ রাখা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘২০১৬ সালের ১ জুলাই গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় এক অনাকাঙ্ক্ষিত বিয়োগান্তক ঘটনায় এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ এ কর্মরত ৭ জাপানি পরামর্শক জীবন উৎসর্গ করেছেন। তাদের স্মরণে বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ উদ্যোগে উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে স্মৃতিস্মারক স্থাপন করা হয়েছে, যা পরে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ : নর্দার্ন রুটের নতুন বাজার আন্তঃলাইন সংযোগ স্টেশনে স্থানান্তর করা হবে।’

প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা এবং জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মহানগরবাসী ও অংশীজনের সর্বাত্মক সহযোগিতা ছাড়া মেট্রোরেল নির্মাণ একটি দুরূহ কাজ ছিল। একটি সুন্দর মহানগরী বিনির্মাণে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘করোনার বৈশ্বিক মহামারি পরিস্থিতেও নির্ধারিত সময়ের আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন আওয়ামী লীগ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, টিম ডিএমটিসিএল, প্রকল্প কর্তৃপক্ষ, নিয়োজিত পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের একীভূত প্রচেষ্টার ফসল। আগামী প্রজন্মের জন্য ঢাকা মহানগরীকে বাসযোগ্য করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাব নিরন্তর-ইনশাআল্লাহ।’

মেট্রোরেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে ইউপি সদস্যের ৫০ হাজার টাকা জ’রিমানা 

ঝিনাইদহে পথচারীদের মাঝে ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমানের মাস্ক বিতরণ

পঞ্চগড়ে কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

হোমনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‎মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার অভিযোগে ২১ জন আটক

আলমডাঙ্গায় এক বাক প্রতিবন্ধী ছেলে পাওয়া গেছে

হোমনায় ইলিশ মাছ ধরা বন্ধ করতে তিতাস নদীতে অভিযান ,২টি মশারী জাল জব্দ

না*শকতার দুই মামলায় মির্জা আব্বাস ও আমান উল্লাহ আমানসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা