crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মুজিববর্ষে জামালপুর জেলা প্রশাসনের নানা কর্মসূচি পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জামালপুর জেলার ৭টি উপজেলার ৭টি গ্রামীণ রাস্তার পাশে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। ৪ নভেম্বর দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর-হরিপুর বাঁধ রাস্তায় ফলজ বৃক্ষের চারা রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, মেষ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জামিনূর ইসলাম তালুকদার, স্থানীয় ইউপি সদস্যসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণও বৃক্ষরোপণ করেন।পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীদের মাঝে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করেন। এছাড়াও মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রাম পুলিশ সদস্যদের মাঝে মুজিববর্ষের লোগো, স্থানীয় সরকার বিভাগের শ্লোগান- শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন, গ্রাম শহরের উন্নতি, শেখ হাসিনার মূলনীতি লেখা সম্বলিত বিশেষ ছাতা বিতরণ করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন সংবাদ মাধ্যমকে জানান, জেলার সাতটি উপজেলায় সাতটি রাস্তায় ফলজ বৃক্ষ রোপণ করা হবে পর্যায়ক্রমে। জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ হাজিপুর-হরিপুর বাঁধ রাস্তার পাশে দুই হাজার ফলজ বৃক্ষের চারা রোপণ করা হবে। এছাড়া সদরের ১৫টি ইউনিয়নেই করোনাভাইরাস সংক্রমণ রোধে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্যবিধির প্রচারণা ও পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের তৈরি মাস্ক এবং দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামপুলিশ সদস্যদের মাঝে মুজিববর্ষের লোগো সম্বলিত বিশেষ ছাতা বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় প্রধানমন্ত্রীর ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন

ডিমলায় তিনবারের নির্বাচিত সংসদসদস্য আফতাব উদ্দিন সরকারকে সংবর্ধনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে : রাষ্ট্রপতি

কালীগঞ্জে কৃষকের ১০ বিঘা জমির পান বুরুজ পুড়ে ছাই

দিনাজপুর ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ গ্রেফতার-২

কুষ্টিয়া ও ঝিনাইদহে মৎস্যজীবীলীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দন্ডপ্রাপ্তদের বাড়ি-বাড়ি গেলেন শিমুল বিশ্বাস