crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করার উদ্যোগ নিয়েছে সরকার: ড. আসিফ নজরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৮ হাজার কর্মীকে সে দেশে পাঠানোর পাশাপাশি দেশটিতে বন্ধ শ্রমবাজার চালু, কর্মী প্রেরণে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সমান সুযোগ সৃষ্টি করতে এবং কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে।’

শনিবার(৫ অক্টোবর) ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সোস্যাল সিকিউরিটি অরগানাইজেশন (পিইআরকেইএসও)’র সঙ্গে বাংলাদেশের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে মেমোরেন্ডাম অব কোলাবোরেশন (এমওসি) স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‘দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ সুনিশ্চিত করতে ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।:

তিনি বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদের যথাযথ মূল্যায়ন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ কাজটি নিরলসভাবে করে যাচ্ছে।’

উপদেষ্টা ড. আসিফ নজরুল ও মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের উপস্থিতিতে চুক্তিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পিইআরকেইএসও -এর মহাপরিচালক ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু

ডোমারে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিলাহাটিতে নিজস্ব অর্থায়নে ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির হত্যার বিচার দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুরে সাবেক এমপি ইঞ্জি. মোজাফফরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা

ডোমারে জোড়াবাড়ী ইউপি নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর দৌড়ঝাঁপ

জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা

ডোমার বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় চলছে লকডাউন