crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য, আইজিপি’র শোক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৫, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>> করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা পুলিশ ইন্সপেক্টর (সশস্ত্র) মো. আসাদুজ্জামান (৫৬)। তিনি নরসিংদী জেলা পুলিশ লাইন্সে আরআই হিসেবে কর্মরত ছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২০ মার্চ ২০২১ খ্রি. রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি । চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় করোনার সাথে লড়াইয়ে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন ।তিনি একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা ছিলেন । মোঃ আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন লামকাইন গ্রামে জন্মগ্রহণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন ।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ৮৯ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
করোনায় জীবন উৎসর্গকারী নরসিংদী জেলা পুলিশের পুলিশ ইন্সপেক্টর (সশস্ত্র) মোঃ আসাদুজ্জামানের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় কৃষি কর্মকর্তা’র বিদায় সংবর্ধনা

ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

পঞ্চগড়ে বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নির্বাচন নিয়ে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় ম’দসহ গ্ৰেফতার -২

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

হোমনায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সার্কেল এএসপি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা

ডোমারে সমবায় সমিতির নামে কোটি কোটি টাকা আত্মসাতকারী প্রতারককে ঢাকা থেকে গ্রেফতার

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে আবারও ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন

নাগরপুরের ভাদ্রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আগামী ১২ আগস্ট, ঈদুল আজহা