crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাগুড়ায় আ’লীগকর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
মাগুরার মহম্মদপুরে পুলিশের গাড়ি থেকে আকাশ নামে এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমনকি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হচ্ছেন- মাগুরার মহম্মদপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু আম্মান ইউসুফ, মেহেদী হাসান রাজিব এবং আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইবরাহিম সরদার শাকিল।

মঙ্গলবার মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূর আমিন শিকদার সজীব জানান, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই তিনজনের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’

কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে একটি বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জুন আকাশ নামে একজনকে পুলিশ আটক করে। গত বছর ৫ আগস্টের আগ পর্যন্ত সে ছাত্রলীগের কর্মী হিসেবে চলাফেরা করলেও এদিন মহম্মদপুর উপজেলা ছাত্রদলের অভিযুক্ত ছাত্রনেতারা পুলিশের গাড়ির সামনে আগুন ধরিয়ে আকাশকে ছাড়িয়ে নেয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মসিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মসিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ টাকা জরিমানা

নাসিরনগরে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ

শ্রীলঙ্কা সফরে ৩-৪ টা প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

শ্রীলঙ্কা সফরে ৩-৪ টা প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

ঝিনাইদহের ৫টি পার্কে কোটি টাকার লোকসান, মানবেতর জীবন যাপন করছেন দোকান ও পার্কের সাড়ে ৩’শ কর্মচারী!

সরিষাবাড়ীতে মেয়র রুকুনুজ্জামান রোকনের কুখ্যাত ক্যাডারের নগ্ন হামলার প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ

হোমনায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত