crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৮, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

 

আঃ হামিদ ,মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন ৮ম শ্রেণির এক শিক্ষার্থী। ২৮জুলাই বুধবার বিকালে টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দক্ষিণ বোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন বিয়ের আয়োজন স্থগিত করে বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী খন্দকার মোকাদ্দেস আলী জানান, উপজেলার স্থানীয় একটি মাদরাসার ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে ঘাটাইল উপজেলার রামপুর গ্রামের হাছান আলীর ছেলে আজিজুল খানের বিয়ের আয়োজন করা হয়। সংবাদ পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন বোয়ালী গ্রামে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন স্থগিত করেন। কঠোর লকডাউনের সময় বাল্য বিয়ে নিরোধ আইন লঙ্ঘনের দায়ে বর পক্ষকে ৩০ হাজার টাকা এবং কনে পক্ষকে ১০ হাজার মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। টাঙ্গাইল জেলায় বাল্য বিবাহ সংগঠিত জরিপে ১ম স্থানে রয়েছে মধুপুর উপজেলা। তবে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন মধুপুরে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি মধুপুরে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই বাল্য বিবাহ অনেকাংশেই কমে গেছে। অপ্রাপ্ত বয়সের ছেলে- মেয়েদের অভিভাবকগণকে তিনি বুঝাতে সক্ষম হয়েছেন যে অল্প বয়সে বিয়ে হলে সেই সংসার কোন দিনও আলোর মুখের সন্ধান পাবেনা এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিলে সেই মেয়ের জীবনও থাকে ঝুঁকির মধ্যে। দিন বা রাত যখনই তিনি জানতে পারেন কোথাও বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে তা বন্ধ করে উভয় পক্ষকে জরিমানাসহ বিয়ে বন্ধ করে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুদকের গ্রেফতারের কোনো এখতিয়ার নেই,তারা নির্দেশ দিতে পারে : প্রধানমন্ত্রী

জান্নাত লাভের কিছু গুরুত্বপূর্ণ আমল

হোমনার ইউএনও করোনায় আক্রান্ত, সকলের নিকট দোয়া কামনা

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

হোমনায় ডা’কাতির প্রস্ততিকালে ওসি’র নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার

চেয়াম্যানের স্বাক্ষর জাল করে নাগরিক ও জন্ম সনদ দেওয়ার অভিযোগে ঝিনাইদহে এক প্রতারক আটক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোেরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি

রংপুরে জীবিকার তাগিদে ঢিলেঢালা লকডাউন মেনে চলছে মানুষ

খাদ্যমন্ত্রীর জামাইয়ের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

ঝিনাইদহে ফুসফুস রোগাক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন