crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ কুমিল্লায় অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মুছা আহম্মেদ মুন্না (২৯) নামে এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুছা আহম্মেদ মুন্না আদর্শ সদর উপজেলার ভুবনঘর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

র‌্যাব জানায়, ইয়াবার একটি বড় চালান যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহাসড়কের নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মুন্না স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহণ করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় মঙ্গলবার (১ ডিসেম্বর) সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

জলঢাকায় ‘পজিটিভ বাংলাদেশ’ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ ও নগদ অর্থ বিতরণ

নাগরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে জেলা সমাজ সেবা অফিসের কম্বল বিতরণ

একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্তি ১

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কোরআন অ’বমাননার অভিযোগে নীলফামারীতে গ্রে’ফতার ১

গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলো পঞ্চগড় জেলা আওয়ামীলীগ

কুষ্টিয়ার প্রবীণ ও বর্ষীয়ান সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে এমপি হানিফে’র শোক প্রকাশ

হোমনায় টিসিবি’র ন্যায্য মূল্যের ইফতার সামগ্রী বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও