crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন মা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক :বাগেরহাটে মাদকাসক্ত ছেলে রাসেল মল্লিকের হাতে খুন হয়েছেন মা রাবেয়া মল্লিক। রবিবার সকালে  বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ঘাতক মাদকাসক্ত ছেলে রাসেলকে আটক করেছে। ঘাতক রাসেল শাহজাহান মল্লিকের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ হত্যাকান্ডের খবর পেয়ে বাগেরহাট মডেল থানা, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।

পরিবারের অভিযোগ, রাসেল মল্লিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও নেশা থেকে ফেরানো যায়নি।
রোববার সকালে নেশার জন্য মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে ছুরি দিয়ে এলো পাথাড়ি কুপিয়ে হত্যা করে রাসেল। এই হত্যাকান্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারমাহফুজ আফজাল বলেন, মায়ের সাথে রাসেল মল্লিক একই বাড়িতে থাকতেন। সকালে মায়ের কাছে টাকা ও মোবাইল চাওয়া নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে নির্মমভাবে হত্যা করে । আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক রাসেলকে গ্রেপ্তার করি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

১৪ বছর পর চালু হল ঝিনাইদহ সরকারি শিশু হাসপাতাল

পঞ্চগড়ে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত

ঘোড়াঘাটে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে যাওয়া হলো না দুই বন্ধুর

হোমনায় সরকারিভাবে ধান ও গম সংগ্রহ শুরু

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইগাতীতে উপজেলা ভিত্তিক ডপস্ সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নেত্রকোনায় মজিবুর হ-ত্যা-র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অ’স্ত্রসহ গ্রেফতার-১

নাসিরনগরে যুব এসোসিয়েশন ঢাকা‘র উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

নাসিরনগরে যুব এসোসিয়েশন ঢাকা‘র উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত : ৬ ঘণ্টা পর স্বাভাবিক