crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর চার সদস্যের কারিগরি দল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৯, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে চার সদস্যের একটি কারিগরি দল (টেকনিক্যাল টিম) পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। আজ বৃহস্পতিবার ইইউর এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইইউ জানিয়েছে, তাদের চার সদস্যের একটি কারিগরি দল নির্বাচন পর্যবেক্ষণে পাঠাবে। দলটি ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচন–পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলটি গত জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিল। বাংলাদেশ সফরকালে তারা নির্বাচন কমিশনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে।

প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের ঢাকা সফরের সময়ই বলা হয়েছিল, তারা যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনে ইইউর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এরপর গত ২০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানায় ইইউ।

এখন ইউরোপীয় ইউনিয়ন ছোট একটি দল পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে চালককে হ’ত্যা করে ভ্যান ছি’নতাই

হোমনায় ডাক্তারসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নেত্রকোনায় ঝড়ের কবলে ৩ জেলের প্রা’ণহাণি

নেত্রকোনায় ঝড়ের কবলে ৩ জেলের প্রা’ণহাণি

নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংর্বধনা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জামালপুর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ ইসলাম

পেকুয়ায় বন্য হাতির আক্রমনে কাঠুরিয়া নিহত