crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফের সময় বাড়ল পোস্টাল ভোট নিবন্ধনের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে ৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের পোস্টাল ভোট বিডিতে আমাদের প্রবাসী এবং দেশের অভ্যন্তরে যে তিন ক্যাটাগরির মানুষ বা ভোটাররা নিবন্ধন করে ভোটদানের যে সময়সীমা আমরা করেছিলাম ৩১ ডিসেম্বর পর্যন্ত, এটা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে অনেকে এখনো কমপ্লিট করতে পারছেন না।এজন্য আমাদের বারবার অনুরোধ করছেন আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দিই। সেই বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আগামী বছরের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এটা থাকবে। এটা আর বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।’

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে বাড়ির মালিকের সন্ত্রাসী তান্ডবে পালিয়ে বেড়াচ্ছে ক্লিনিক ব্যবসায়ী

ঝিনাইদহে পান ব্যবসায়ী সেজে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করল ইউনেস্কো

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন 

খুলনায় সাংবাদিকদের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনারের মতবিনিময়

পঞ্চগড়ে ট্রাক্টরের হালে পড়ে শিশুর মৃ*ত্যু

পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মে দিবস পালিত

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল

গণমাধ্যম গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একান্ত সহায়ক বলে মনে করে সরকার : তথ্যমন্ত্রী

ময়মনসংহের গৌরীপরে চেক জালিয়াতির অভিযোগে অফিস সহকারী বরখাস্ত