crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রেমের টানে বাংলাদেশে চলে এলো ভারতীয় গৃহবধূ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০১৯ ৩:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রেমের টানে ভারতীয়  এক গৃহবধূ বাংলাদেশে চলে এসেছেন । সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভারতের সীমান্তবর্তী খাসিয়া সম্প্রদায়ের ওই গৃহবধূর। গত শনিবার খাসিয়া ওই গ্রহবধূকে গোপনে দেশে নিয়ে আসেন বাংলাদেশি যুবক ফিরোজ মিয়া (৩৮)।

এ ঘটনায় দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে গত শনিবার থেকেই টান টান উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার এক বাংলাদেশি নাগরিক ও অর্ধ শতাধিক গরু ভারতে নিয়ে গেছে স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, ফিরোজ মিয়ার (৩৮) উপজেলার টিপরাখলা সীমান্তের বাসিন্দা হারিছ উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার সঙ্গে পালিয়ে আসা নারী ভারতের এসপিটিলা এলাকার হেওয়াইবস্তির বাসিন্দা চংকর খাসিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকায় দুই দেশের পতাকা বৈঠক হয় এবং বৈঠকে দুই দিনের মধ্যে ভারতীয় নারীকে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। দুই দিন পেরিয়ে যাওয়ার পরও ওই নারীকে ফেরত না দেওয়ায় মঙ্গলবার বিকেলে ১২৮৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ৩এস পিলার হতে ৬এস পিলার এলাকা দিয়ে ভারতীয় হেওয়াই বস্তির খাসিয়ারা বাংলাদেশ সীমান্তরেখার টিপরাখেলা গ্রামের তজম্মুল আলীর ছেলে আব্দুন নূরকে (৪৫) এবং অর্ধশতাধিক গরু ধরে নিয়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ১৯ বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির, নিজপাট ইউনিয়নের সদস্য মনসুর আহমদ ও আব্দুল হালিম। গরু ধরে নিয়ে যাওয়া এবং নারীকে ফিরিয়ে না দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভূমিকম্প হলে আমাদের করণীয় ও বর্জনীয়

সিলেটে দেবিদ্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও ইফতারের আয়োজন

প্রতিনিধি আবশ্যক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

ঝিনাইদহে নবজাতক শিশু উদ্ধার, চিকিৎসার দায়িত্ব নিলেন ওসি মিজান

ডোমারে ফাবিহা মটরস্ এর শুভ উদ্বোধন

দেওয়ানগঞ্জের পাররামরামপুরে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

হোমনায় কৃষি কর্মকর্তা’র বিদায় সংবর্ধনা

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক