crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে অ*পহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
ছেলে অপহৃত হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনা সামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি বলেন, ‘অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ ব্যক্তি তাকে আটকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মা*রধর করা হয়। এরপর তার বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁ*দা চায় অ*পহরণকারীরা। টাকা না দিলে শিশুটিকে মে*রে ফেলার হু*মকি দেওয়া হয়। ছেলেটির বাবা সচিবালয়ে চাকরি করেন। তিনি প্রধানমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন। পরে প্রধানমন্ত্রী ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন।’

এরপর অ*পহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল সেই নম্বর নিয়ে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ।

রমনার ডিসি বলেন, ‘কোন নম্বরে টাকা পাঠানো হবে তাদের কাছে সেই নম্বর চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে বিলম্ব করছিল। কিছুক্ষণ দর ক*ষাকষিও চলে। একপর্যায়ে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট ভবনে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অ*পহরণকারীরা পালিয়ে যায়।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী শিশু অ*পহরণের খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা বিএমএ’র কমিটি গঠন

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

বন বিভাগের চিঠির তোয়াক্কা করলেন না মিল মালিক ,বন্ধ হয়নি বদরগঞ্জ বাজারে অবৈধভাবে গড়ে উঠা স’মিলের কার্যক্রম

হরিণাকুন্ডুতে আলমসাধুর ধাক্কায় যুবক নিহত

আটোয়ারীতে সরকারি সাহায্য না পাওয়ায় পেটের দায়ে ভিক্ষা করছে বৃদ্ধা নিরলা বালার

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত

পুঠিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাসিরনগরে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা