crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় সার সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০২ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার-এর সার্বিক সহযোগিতায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন-এর কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সার দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষকদের কাছে সার সরবরাহ না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনটি সার দোকানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় নিশ্চিত করা হয়।

এ সময় কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী দোকান থেকে সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানিয়েছেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্র খুন

মির্জা আব্বাস ও আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নাসিরনগরে নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক ও মিছিল

বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

ময়মনসিংহের তারা কান্দায় ৫ ডায়াগনস্টিক সেন্টারে সি’লগসলা

ময়মনসিংহের তারা কান্দায় ৫ ডায়াগনস্টিক সেন্টারে সি’লগসলা

রংপুরে মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

ঘোড়াঘাটে তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় গায়ে হলুদের অনুষ্ঠানে ছবি তুলতে না দেওয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, গ্রেফতার ১

বিনা হিসাবে জান্নাত লাভের আমল

বিনা হিসাবে জান্নাত লাভের আমল

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ১২ বিয়ে ও বিপুল পরিমান অর্থ আত্মসাৎ