crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ

গ্রেফতারকৃত যুবক রাতুল রহমান।

ক্রাইম পেট্রোল ডেস্ক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার যুবকের নাম রাতুল রহমান (৩১)। সে নগরীর রাজপাড়া থানার বেতিয়াপাড়ার আতাউর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতুলকে গ্রেফতারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কেশবপুর ভেড়িপাড়ার ‘গ্রীনমার্ক আইটি’র দোকানে অভিযান চালিয়ে রাতুল রহমানকে আটক করে। এসময় তার একটি মোবাইল সেট, ২টি মেমোরি কার্ড ও ফেইবুক পোস্টের স্ক্রিন শর্ট জব্দ করা হয়। পরে সেগুলো ঘেঁটে দেখা যায়, রাতুল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর ও সরকার বিরোধী পোস্ট করেছে।

পরে এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তাকে আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয় ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হিলিতে কর্তব্যরত চিকিৎসককে মা*রধর, আটক ১০

মিরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক-১

মিরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক-১

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ

জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত

অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হোমনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রংপুরে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন

কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রংপুরে স্ত্রীকে খু’ন করে থানায় আত্মসমর্পণ

রংপুরে স্ত্রীকে খু’ন করে থানায় আত্মসমর্পণ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইদহের কৃতীসন্তান শামীম আরা নিপা